বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্ত: নিহত ১৯, আহত ১৬৪ জন।

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ৩৯৩ বার পঠিত

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে,এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জন নিহত এবং ১৬৪ জন আহত হয়েছেন, যাদের বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী ও নারী।

দুর্ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়ার জন্য মেট্রোরেলের একটি বগি বিশেষভাবে রিজার্ভ রাখা হয়েছে, যেখানে নারী ও শিশুদের জন্য দ্বিতীয় বগিটি আলাদাভাবে সংরক্ষিত রাখা হয়েছে ।

সময় আজ (২১ জুলাই ২০২৫) দুপুর সোয়া ১টার দিকে বিমানটি বিধ্বস্ত হয় ।
বিমানের ধরন বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান যা
কারণ বিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। পাইলট জনবসতি এড়াতে চেষ্টা করলেও শেষ মুহূর্তে কলেজ ভবনে আছড়ে পড়ে ।
ক্ষয়ক্ষতি বিমানটি কলেজের একটি ভবনে আঘাত হানে, বিমানের ধ্বংসাবশেষ ও আগুনে বহু শিক্ষার্থী দগ্ধ হন।

জরুরি হটলাইন
মিলিটারি রেস্কিউ ব্রিগেড ০১৭৬৯০২০২০২
সিএমএইচ বার্ন ইউনিট ০১৭৬৯০১৬০১৯
সিএমএইচ ইমার্জেন্সী ০১৭৬৯০১৩৩১১
ন্যাশনাল বার্ন ইনস্টিটিউট ০১৯৪৯০৪৩৬৯৭

হাসপাতালে স্থানান্তর আহতদের মেট্রোরেল, অ্যাম্বুলেন্স ও হেলিকপ্টার দিয়ে বিভিন্ন হাসপাতালে নেওয়া হচ্ছে। জাতীয় বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও উত্তরা আধুনিক হাসপাতালে বেশিরভাগ আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে

একদিনের রাষ্ট্রীয় শোক আগামীকাল মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে এবং সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে ।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস বলেন,এই দুর্ঘটনায় ক্ষতি অপূরণীয়। আমরা আহতদের দ্রুত সুস্থতা ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ।
সেনাপ্রধান জেনারেল ওয়াকাররুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং উদ্ধারকার্য তদারকি করছেন ।
বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল শোক প্রকাশ করেছেন এবং দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন ।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে সকলের প্রতি সহমর্মিতা জানানো হচ্ছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768