মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন।

প্রতিনিধি মনির খান
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ৩১৬ বার পঠিত

মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঐতিহ্যবাহী বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি ২০২৬) মিলাদ ও দোয়ার মাধ্যমে এ আয়োজনের সফল সমাপ্তি ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, প্রতি বছরের ন্যায় এ বছরও বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হলেও অন্যান্য বছরের তুলনায় এবার আয়োজন ছিল ব্যতিক্রম ও বর্ণিল। তিন দিনব্যাপী কর্মসূচির প্রথম দিনে বিদ্যালয়ের ১০২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। দ্বিতীয় দিনে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তৃতীয় ও শেষ দিনে মিলাদ মাহফিল ও দোয়ার মধ্য দিয়ে পুরো আয়োজনের পরিসমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মনিষা রানী কর্মকার,উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিবালয় এবং সভাপতি, বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়। বিশেষ অতিথি ছিলেন মো. মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, শিবালয়, মানিকগঞ্জ।

মিলাদ মাহফিলে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাওলানা মো. কাদের খান, পীর সাহেব, মেহেদীপুর দরবার শরীফ। তিনি শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ চর্চার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব লুৎফর রহমান। তিনি বলেন, “শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যেই এ ধরনের আয়োজন করা হয়।

শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত অংশগ্রহণে আমাদের এবারের মিলাদ মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিলে দেশ, জাতি ও শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768