বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

শিক্ষার্থীদের বাধায় কলেজ প্রাঙ্গণে ফিরে গেলেন উপদেষ্টারা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২০৪ বার পঠিত

উত্তরার মাইলস্টোন কলেজের সামনে হাজারো শিক্ষার্থীর বিক্ষোভের মুখে কলেজের ভেতরে ফিরে গেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সি আর আবরার।

মঙ্গলবার (২২ জুলাই) উত্তরার দিয়াবাড়ি মোড়ে মাইলস্টোন কলেজের সামনে এ ঘটনা ঘটে।

সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ৬ মিনিটে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান। এরই প্রেক্ষিতে আজ সকাল সাড়ে ১০টায় ঘটনাস্থল পরিদর্শনে আসেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও  শিক্ষা উপদেষ্টা সি আর আবরার। সাড়ে ৪ ঘণ্টার পরিদর্শন শেষে তারা কলেজ থেকে বের হওয়ার সময় বিক্ষোভরত শিক্ষার্থীদের বাধার মুখে পরে কলেজের ভেতর চলে যান।

এসময় শিক্ষার্থীরা কলেজের বাইরে জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন, ‘এক দুই তি চার….আসিফ নজরুল গদি ছাড়, শিক্ষা উপদেষ্টা গদি ছাড়।’ ‘অ্যাকশন অ্যাকশন ডাইরেক অ্যাকশন।’

তবে কলেজের সামনে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

প্রসঙ্গত, সোমবার (২১ জুলাই) দুপুরে রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় এখনও পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। আর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৭৮ জন। নিহতদের মধ্যে ২৫ জন শিশু, একজন পাইলট এবং একজন শিক্ষক। মঙ্গলবার (২২ জুলাই) সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. সায়েদুর রহমান। তবে দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন মারা গেছে। আর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাহীন আছে ১৬৫ জন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768