মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

মানিকগঞ্জে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন।

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩১৫ বার পঠিত

মানিকগঞ্জ, ২৪ জুলাই ২০২৫ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অন্তর্ভুক্ত করার দাবিতে আজ বৃহস্পতিবার মানিকগঞ্জ জেলা প্রশাসক কার্যালয় চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে এ কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন প্রাক-প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার সঙ্গে সঙ্গতি রেখে কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদেরও বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত। তারা দাবি জানান, সরকারি নীতিতে কিন্ডারগার্টেনের শিশুদের সমান সুযোগ দেওয়া হোক, যাতে মেধা ও মনন বিকাশে তারা পিছিয়ে না থাকে।

অনুষ্ঠানে মানিকগঞ্জ জেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একটি স্মারকলিপি জেলা প্রশাসনের কাছে জমা দেওয়া হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আতিকুল মামুন স্মারকলিপি গ্রহণ করে বক্তাদের দাবি যথাযথভাবে মূল্যায়নের আশ্বাস দেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় যথাসময়ে স্মারকলিপিটি পাঠাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন জেলায় কিন্ডারগার্টেন শিক্ষাব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিতে এমন দাবি দীর্ঘদিন ধরে উঠলেও এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আজকের এই প্রতিবাদে স্থানীয় প্রশাসনের দ্রুত পদক্ষেপ কামনা করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768