বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

মানিকগঞ্জ জেলায় ৪টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে সংবাদ সম্মেলন

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১২৮৬ বার পঠিত

মানিকগঞ্জ, ০২ আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দে মানিকগঞ্জ জেলার ঐতিহাসিক ৪টি সংসদীয় আসন পূর্ণবহালের দাবিতে আজ এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিএনপির মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আতাউর রহমান আতা। নিজ বাসভবনে অফিস কক্ষে অনুষ্ঠিত এ সম্মেলনে তিনি ২০০৮ সালে নির্বাচনী সীমানা পুনর্নির্ধারণ কমিশনের সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে বলেন, আসন কমানোর মাধ্যমে মানিকগঞ্জবাসীর ভৌগোলিক ও রাজনৈতিক অধিকার খর্ব করা হয়েছে।

আতাউর রহমান আতা উল্লেখ করেন যে, ১৯৭২ থেকে ২০০১ সাল পর্যন্ত মানিকগঞ্জে ৪টি সংসদীয় আসন ছিল, যা ২০০৮ সালে সেনা-সমর্থিত এটিএম শামসুল হুদা কমিশন ৩টিতে কমিয়ে আনে। এ সিদ্ধান্তকে তিনি আওয়ামী লীগকে সুবিধা দেয়ার রাজনৈতিক চক্রান্ত হিসেবে অভিহিত করেন । তিনি বিশেষভাবে হরিরামপুর উপজেলাকে সিংগাইরের সাথে যুক্ত করার সমালোচনা করে বলেন, এতে বিএনপির ঐতিহ্যবাহী শক্তিশালী আসনগুলি ভেঙে দেওয়া হয়েছে ।

তিনি দাবি করেন, আসন কমানোর ফলে হরিরামপুর, শিবালয়, দৌলতপুর ও সিংগাইর উপজেলার উন্নয়ন ব্যাহত হয়েছে। পদ্মা-যমুনা নদীবেষ্টিত এসব অঞ্চলে প্রকল্প বন্ধ রয়েছে বলে তিনি মন্তব্য করেন ।

আতা বিএনপির পক্ষ থেকে নির্বাচন কমিশনে একাধিকবার আবেদন করা কথা উল্লেখ করেন। তিনি বলেন, ২০০১ সালের সীমানা ফিরিয়ে আনলে মানিকগঞ্জবাসীর ন্যায্য প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক
আফরোজা খান রিতার সমর্থনের কথাও তিনি উল্লেখ করেন, তিনি বলেছিলেন,আসন কমানো ছিল আওয়ামী লীগের জন্য সুবিধা তৈরির ষড়যন্ত্র ।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের জানান, তারা জাতীয় পর্যায়ে গণস্বাক্ষর সংগ্রহ ও আইনি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছেন । আতা শেষে হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দাবি না মানা হয়, মানিকগঞ্জবাসী গণ-আন্দোলনের পথে নামবে, প্রয়োজন হলে  আন্দোলন প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় গিয়ে থামবে।

সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768