মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

সাটুরিয়ায় সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা, তীব্র নিন্দা

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ৪২৪ বার পঠিত

মানিকগঞ্জ,গত শনিবার (২ আগস্ট) ২০২৫ ইংরেজি সন্ধ্যায় সাটুরিয়া উপজেলার হান্দুলিয়া এলাকায় এশিয়ান টেলিভিশনের সাংবাদিক আবু বক্কর সিদ্দিকের ওপর কথিত পশু চিকিৎসক কাশেম ও তার সন্ত্রাসী বাহিনী হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

সাংবাদিক আবু বক্কর সিদ্দিক ধামরাই উপজেলার কাশেম নামের এক ব্যক্তির ভুল চিকিৎসার ফলে সাটুরিয়ার চামুটিয়া, হান্দুলিয়া ও আশেপাশের গ্রামের খামারিদের ক্ষয়ক্ষতি নিয়ে একটি প্রতিবেদন তৈরি করছিলেন।

এই প্রতিবেদনের প্রতিশোধ হিসাবে কাশেম ও তার দলবল তাকে রাস্তায় ঘিরে ধরে মাথা, বুক ও হাতে মারাত্মকভাবে আঘাত করে। স্থানীয় লোকজ ঘটনার স্থলে উপস্থিত হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়,তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

সাংবাদিক সমাজের প্রতিক্রিয়া ঘটনাটি জানতে পেরে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা হাসপাতালে উপস্থিত হয়ে তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এবং এই হামলার তীব্র নিন্দা জানান। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

আহত সাংবাদিকের বক্তব্য আবু বক্কর সিদ্দিক বলেন,সত্য ও ন্যায়ের পক্ষে সংবাদ প্রকাশের কারণে আমাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। আমি আশা করি, দোষীদের দ্রুত বিচার হবে।

আহত সাংবাদিক আবু বকর সিদ্দিক সাটুরিয়া থানা একটি অভিযোগ দায়ের করেছেন।

স্থানীয় পুলিশ ঘটনাটি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

এই ঘটনায় সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিয়ে প্রশ্ন উঠেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কঠোর পদক্ষেপের দাবি জানাচ্ছে সাংবাদিক ও মানবাধিকার সংগঠনগুলো

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768