মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

প্রয়াত মহাসচিব,মরহুম খন্দকার দেলোয়ার হোসেনের স্মরণে স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত।

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ২৪৭৯ বার পঠিত

মানিকগঞ্জ, ৯ আগস্ট ২০২৫ ইংরেজি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সাবেক মহাসচিব, ভাষা সৈনিক, মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেনের স্মরণে আজ মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ মাঠ প্রাঙ্গনে ‘স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫ ইংরেজি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিএনপি মানিকগঞ্জ জেলা শাখার সদস্য আহ্বায়ক কমিটি, সাবেক সিনিয়র সহ-সভাপতি দুইবারের উপজেলা চেয়ারম্যান মানিকগঞ্জ সদর,আতাউর রহমান (আতা)।

তিনি উপজেলা পরিষদ ফাউন্ডেশন অফ বাংলাদেশের সভাপতি এবং বাংলাদেশ মানবাধিকার কমিশন মানিকগঞ্জ জেলা শাখার সভাপতির দায়িত্বও পালন করছেন।

টুর্নামেন্টের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য, লেখক-গবেষক ও খন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র ড. খোন্দকার আকবর হোসেন বাবলু। তিনি তার বাবার আদর্শ ও সংগ্রামী জীবনের কথা স্মরণ করে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

মহাদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. খোরশেদ মেম্বারের সভাপতিত্বে,অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাদেবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শাজাহান, মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রধান মো. আমিনুর রহমান, ক্রাইম নিউজ bd24.com-এর সম্পাদক-প্রকাশক ও বাংলাদেশ টেলিভিশনের প্রোগ্রামার মো. আবুল কালাম আজাদ (সেন্টু) প্রমুখ।

এছাড়াও, ঘিওর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বিল্টু খান, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক খন্দকার জুনিয়র হোসেন রুমাল ও সদস্য সচিব মো. মিজানুর রহমানসহ বিএনপি ও স্থানীয় সমাজের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ও সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

ফুটবল টুর্নামেন্টে স্থানীয় যুবক ও ক্রীড়াপ্রেমীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। খন্দকার দেলোয়ার হোসেনের জীবনাদর্শ ও রাজনৈতিক অবদানকে স্মরণ করে এই আয়োজন তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি তরুণদের মধ্যে দেশাত্মবোধ ও ঐক্যবদ্ধ থাকার বার্তা পৌঁছে দেয়।

এবং আগামী দিনেও এ ধরনের সাংস্কৃতিক ও ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768