মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

বিএনপির সদস্য সংগ্রহে আতাউর রহমান আতার সভা, স্থানীয় নেতাদের অংশগ্রহণে উদ্দীপনা।

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৫৯৪ বার পঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর কেন্দ্রীয় ঘোষিত সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি ২০২৫ উপলক্ষে মানিকগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের স্থানীয় নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ আগস্ট) সকাল ১১টায় জেলা শহরের নিজ বাসভবনে দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করেন বিএনপির সিনিয়র নেতা ও সাবেক দুইবারের সদর উপজেলা চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা।

সভায় তিনি স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নতুন সদস্য সংগ্রহ ও পুরাতন সদস্যদের নবায়নের জন্য ব্যাপকভাবে সংগঠিত হওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত নেতাদের মধ্যে থেকে কর্মসূচি বাস্তবায়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

মোঃ আতাউর রহমান আতা একাধারে বিএনপির মানিকগঞ্জ জেলার সিনিয়র সহ-সভাপতি এবং বাংলাদেশ মানব অধিকার কমিশনের মানিকগঞ্জ জেলা শাখার আহ্বায়ক। তার নেতৃত্বে ও সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন, শক্তিশালী সংগঠন গড়ে তুলতে এবং আগামী দিনের সংগ্রামী কর্মসূচি সফল করতে সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা দলের সর্বস্তরের নেতা-কর্মীদের এই কর্মসূচিকে সফল করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

‘মাটি ও মানুষের নেতা’ হিসেবে পরিচিত আতাউর রহমান আতা তার বক্তব্যে বলেন, “বর্তমান সময়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী ও শাণিত করার কোনো বিকল্প নেই। জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ এবং তাদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। এই সদস্য সংগ্রহ কর্মসূচি আমাদের সংগঠনকে সজীব, প্রাণবন্ত ও গতিশীল করবে।”

কেন্দ্রীয় ওয়ার্কিং কমিটি কর্তৃক ঘোষিত নির্দেশনা মোতাবেক সময়মতো ও সুষ্ঠুভাবে এই কর্মসূচি সম্পন্ন করার জন্য তিনি সকলের প্রতি জোরালো দাবি জানান।

উল্লেখ্য, দেশব্যাপী বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম গতিশীল করতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাদের সভা ও মতবিনিময় অব্যাহত রয়েছে।

 

 

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768