মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

মানিকগঞ্জে সেনা অভিযানে অস্ত্র, ইয়াবা সহ গ্রেপ্তার “পিস্তল ফারুক”

প্রতিনিধি ক্রাইম রিপোর্টার আসাদ
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫২১ বার পঠিত

মানিকগঞ্জ প্রতিনিধি: ক্রাইম রিপোর্টার আসাদ

মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের বন্যা প্রসাদ গ্রামে সেনা ক্যাম্পের দুর্ধর্ষ সাঁড়াশি অভিযানে বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর ২০২৫) রাতে ফারুক আহমেদ ওরফে ‘পিস্তল ফারুক’কে আটক করা হয়েছে। তিনি স্থানীয় সাইজ উদ্দিনের ছেলে।

অভিযানে ফারুকের নিজ বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ১৪ পিস ইয়াবা, তিনটি মোবাইল ফোন,দুটি পাসপোর্ট জব্দ করা হয়। পরে সেনা সদস্যরা তাকে ঘিওর থানায় সোপর্দ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অল্প সময়ের মধ্যেই ফারুক বিপুল সম্পদের মালিক হয়ে ওঠেন। ২০২৩-২৪ সালের মধ্যে তিনি শত কোটি টাকার মালিক বনে যান। দেশের বাইরে তার অবাধ যাতায়াত ছিল। এ ছাড়া মদ্যপ অবস্থায় মানুষকে অকারণে হয়রানি ও দুর্ব্যবহার করাই ছিল তার নিত্যদিনের আচরণ। এলাকাবাসীর অভিযোগ, আধিপত্য বিস্তার ও প্রভাব খাটাতে বিভিন্ন রাজনৈতিক দলের হাই প্রোফাইল ব্যক্তিদের সঙ্গে ওঠাবসা করতেন তিনি।

মোঃ কোহিনুর মিয়া,ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুঠোফোন সাংবাদিক আবুল কালাম আজাদ (সেন্টু) কে বলেন, মাদক ও অস্ত্র উদ্ধার করা হয়েছে। ফারুক আহমেদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।

স্থানীয়রা সেনা সদস্যদের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়েছেন এবং এলাকায় শান্তি ফিরিয়ে আনতে নিয়মিত অভিযানের দাবি জানিয়েছেন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768