মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

শাহ আমানত বিমানবন্দরে পৌনে ১ কেজি স্বর্ণ আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৫৮ বার পঠিত
জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি১৩৬ ফ্লাইটের ৫ যাত্রীকে তল্লাশি চালিয়ে ১ কেজি ২০০ গ্রাম স্বর্ণ  উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৭০০ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার বাজার মূল্য ৩৫ লাখ টাকা।বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ফ্লাইটটি বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল জানান, জেসমিন আক্তার নামের যাত্রীর কাছে ২০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা অনুযায়ী যাত্রীকে ১০০ গ্রাম স্বর্ণ দেওয়া হয় এবং বাকি ১০০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়।মো. নাসিরের কাছে ২৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। ব্যাগেজ বিধিমালা মোতাবেক যাত্রীকে ১০০ গ্রাম স্বর্ণ দেওয়া হয় এবং বাকি ১৫০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়।
মোহাম্মদ মাসুম করিম চৌধুরীর কাছে ৩০০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। এর মধ্যে ১০০ গ্রাম স্বর্ণ দিয়ে বাকি ২০০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়।কাজী মনোয়ারা বেগমের ২৫০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম দিয়ে বাকি ১৫০ গ্রাম স্বর্ণ ডিএম করা হয়।
ইয়াসমিন আক্তারের ২০০ গ্রাম স্বর্ণের মধ্যে ১০০ গ্রাম স্বর্ণ দিয়ে বাকি ১০০ গ্রাম ডিএম করা হয়।পাঁচ যাত্রীর কাছে মোট ১ হাজার ২০০ গ্রাম স্বর্ণ ছিল। যার মধ্যে ৫০০ গ্রাম যাত্রীদের দেওয়া হয়। বাকি ৭০০ গ্রাম স্বর্ণ ডিম করা হয়।যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান জনসংযোগ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768