মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

বাইতুল ফালাহ জামে মসজিদে ২০২৫ শিক্ষাবর্ষের বিদায়ী সংবর্ধনা ও বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।

মোঃ সেন্টু
  • আপডেট টাইম : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৬২২ বার পঠিত

মানিকগঞ্জের ঘিওর উপজেলার বড় ধুলন্ডি মহাদেবপুর এলাকার তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার ২০২৫ শিক্ষাবর্ষের ছাত্র-ছাত্রীদের বিদায়ী সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান শনিবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় বাইতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলার প্রধান সমন্বয়কারী মুফতি হান্নান এবং বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও গবেষক খন্দকার ডাঃ আকবর হোসেন বাবলু।

মোঃ জাহাঙ্গীর আলম (সেন্টু) সাংবাদিক এবং বাংলাদেশ টেলিভিশনের অনুষ্ঠান সমন্বয়কারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইতুল ফালাহ জামে মসজিদের সভাপতি খন্দকার রেজাউল করিম (লিটন) মোঃ মবিন মিয়া,জান্নাতুল বাকী কবরস্থানের সভাপতি ও চেয়ারম্যান বাংলাদেশ হাইড্রোলিক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট জসিম উদ্দিন।

অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে পরিচালনা করেন অত্র মাদ্রাসার মুহতামিম সামসুল হক।

মাদ্রাসার শিক্ষক,স্থানীয় গণমান্য ব্যক্তি, ছাত্র-ছাত্রী এবং তাদের অভিভাবকদের অংশগ্রহণে পুরো পরিবেশ উৎসবমুখর হয়ে ওঠে।

বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার ও সনদ প্রদান করা হয় এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বক্তারা বলেন, তালিমুল কুরআন নূরানী মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে ইসলামি শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

তারা বিদায়ী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে সফলতা, নৈতিকতা ও সততার পথে অবিচল থাকার পরামর্শ দেন।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং শিক্ষার্থীদের কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768