২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) শিবালয় উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন এস এম আমান উল্লাহ, অফিসার ইনচার্জ (ওসি), শিবালয় থানা।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন,মোঃ নুরুল ইসলাম ছত্তার, আন্তর্জাতিক বিষয়ক বিশেষ প্রতিনিধি, কেন্দ্রীয় কমিটি
এবং প্রধান উপদেষ্টা, বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC) মানিকগঞ্জ জেলা শাখা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,মোঃ জাহাঙ্গীর আলম (সেন্টু) অনুষ্ঠান সমন্বয়ক, “প্রযুক্তি উৎপাদন” ঢাকা কেন্দ্র ও “লোক ঐতিহ্য” বাংলাদেশ টেলিভিশন কেন্দ্র চট্টগ্রাম,সহ-সভাপতি, BHRC মানিকগঞ্জ জেলা শাখা।
মানবিন্দ, অফিসার ওসি (তদন্ত), শিবালয় থানা,ডা. মুনতাসির মামুন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা শিবালয়।
আ. ন. ম বজলুর রশিদ,ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শিবালয় সদর উদ্দিন ডিগ্রি কলেজ
মোঃ রফিকুল ইসলাম (রফিক মেম্বার) সভাপতি, শিবালয় প্রেস ক্লাব মোঃ শহিদুল ইসলাম,সাধারণ সম্পাদক, শিবালয় প্রেস ক্লাব মোঃ মনিরুল ইসলাম পলাশ,সাধারণ সম্পাদক, বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC), মানিকগঞ্জ জেলা শাখা
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডি এম সালাউদ্দিন, সভাপতি, BHRC শিবালয় উপজেলা শাখা, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নুরুজ্জামান আহমেদ জামান,সাধারণ সম্পাদক, BHRC শিবালয় উপজেলা শাখা।
অনুষ্ঠানে জেলা কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, শিবালয় উপজেলা শাখার নবগঠিত কমিটির সকল সদস্যসহ উপজেলার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মানবাধিকার রক্ষা, সামাজিক দায়বদ্ধতা সেবামূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
নবগঠিত কমিটির সকল সদস্যদের মাঝে পর্যায়ক্রমে পরিচয় পর্ব ও আইডি কার্ড বিতরণ করা হয়।