মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

সম্পাদক পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ৫৯ বার পঠিত

সম্পাদক পরিষদের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা গত মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সভায় নতুন কমিটির পক্ষ থেকে সভাপতির দায়িত্বভার গ্রহণ করেন নিউ এজ-এর সম্পাদক নুরুল কবির।

আজ বুধবার (৩ ডিসেম্বর) সম্পাদক পরিষদের সভাপতি নুরুল কবির ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদের দেওয়া বার্তায় এ তথ্য জানানো হয়।

সভায় উপস্থিত ছিলেন দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক ইত্তেফাক সম্পাদক তাসমিমা হোসেন, বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, নিউ এজ সম্পাদক নুরুল কবির, দৈনিক ইনকিলাব সম্পাদক এএমএম বাহাউদ্দিন এবং সুপ্রভাত বাংলাদেশ সম্পাদক রুশো মাহমুদ। এছাড়া অনলাইনে উপস্থিত ছিলেন করতোয়া সম্পাদক মো. মোজাম্মেল হক।

মঙ্গলবার একই সভায় বিদায়ী সভাপতি দ্য ডেইলি স্টার সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনামকে তাঁর বলিষ্ঠ নেতৃত্ব এবং সম্পাদক পরিষদে কার্যকর ভূমিকা পালনের জন্য কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করে সম্মানিত করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768