৭৭ তম বিশ্ব মানবাধিকার দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে আজ ১০ ডিসেম্বর ২০২৫, বুধবার সকাল ১০টায় বাংলাদেশ মানবাধিকার কমিশন (BHRC), শিবালয় উপজেলা শাখার কার্যালয়-ডাক্তারখানা, শিবালয়, মানিকগঞ্জ-এ অনুষ্ঠিত হলো ফ্রি মেডিক্যাল ক্যাম্প।
অনুষ্ঠানের উদ্বোধন করেন,ডাঃ ইসমত জাহান ভুঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ডাঃ মুনতাসির রহমান, আরএমও, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
ডাঃ হাবিবুর রহমান, মেডিক্যাল অফিসার, শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।
স্বাস্থ্যসেবা সহযোগিতায় ছিলেন: মারজিয়া আক্তার ঐশি শাখায়াত হোসেন, শিবালয় স্বাস্থ্য কমপ্লেক্স।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,ডি.এম সালাউদ্দিন, সভাপতি, বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবালয় উপজেলা শাখা
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নুরুজ্জামান আহমেদ জামান, সাধারণ সম্পাদক, BHRC শিবালয় উপজেলা শাখা।
মোঃ ইলিয়াস মিয়া, সাংস্কৃতিক সম্পাদক, BHRC শিবালয়
মোঃ আব্দুল হাই, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, BHRC শিবালয় উপজেলা শাখা
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন শিবালয় উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও অন্যান্য নেতৃবৃন্দ।
উপস্থিত বক্তারা বলেন, মানবাধিকার রক্ষার অন্যতম মূল ভিত্তি হলো স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, আর সেই লক্ষ্যেই এই ফ্রি মেডিক্যাল ক্যাম্প বাস্তবায়ন একটি প্রশংসনীয় উদ্যোগ।
স্থানীয় মানুষ বিনামূল্যে চিকিৎসা পরামর্শ পেয়ে অত্যন্ত উপকৃত হয়।
মানবাধিকার দিবসের আলোকে এমন সামাজিক উদ্যোগ বৃহৎ মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।