বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

নাহিদ ইসলামের বক্তব্য আক্রমণ আমাদের দ্বিগুণ শক্তিশালী করেছে

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ৩৭১ বার পঠিত

মানিকগঞ্জ, ১৭ জুলাই ২০২৫ ইংরেজি জাতীয় নাগরীক পার্টি (এনসিপি)-এর আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন,গোপালগঞ্জে যারা আক্রমণ করেছে তারা জানে না যে এই আক্রমণ আমাদের আরও দ্বিগুণ শক্তিশালী করেছে।

এর প্রমাণ আমরা মানিকগঞ্জে,তাদের সংগঠনকে দ্বিগুণ শক্তিশালী করেছে। তিনি বলেন,এই আক্রমণ আমাদের সংকল্পকে আরও দৃঢ় করেছে, এর প্রমাণ আমরা ফরিদপুর, রাজবাড়ী ও মানিকগঞ্জে দিচ্ছি।

বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় মানিকগঞ্জ শহরের ভাষা শহীদ রফিক চত্বরে আয়োজিত এক পথসভায় তিনি এসব কথা বলেন। এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়।

নাহিদ ইসলাম তার বক্তব্যে আরও বলেন,শোষণ ও অবিচারের বিরুদ্ধে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা জনগণের পক্ষে কাজ করছি এবং যে কোনো ষড়যন্ত্র আমাদের দমাতে পারবে না। তিনি স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের ধৈর্য্য ও সংঘবদ্ধ থাকার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত ছিলেন এনসিপির বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা। তারা সরকারের নীতির সমালোচনা করে বক্তব্য রাখেন এবং একটি সমতাভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে সংগ্রাম চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

উল্লেখ্য, গত কয়েক মাসে এনসিপির বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ বেড়েছে, এবং রাজনৈতিক অঙ্গনে তাদের তৎপরতা নিয়ে আলোচনা চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768