মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

মানিকগঞ্জে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে জামায়াত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : বুধবার, ১ অক্টোবর, ২০২৫
  • ১২৮২ বার পঠিত

মানিকগঞ্জ-১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ডা. আবু বকর সিদ্দিক দুর্গাপূজা উপলক্ষে শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইল পূজা মণ্ডপ পরিদর্শন করেন।

বুধবার (০১ অক্টোবর ২০২৫) সন্ধ্যায় তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজা উদযাপন কমিটি, ভক্তবৃন্দ ও এলাকাবাসীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের ওপর গুরুত্ব আরোপ করে বলেন,
“আমরা সবাই বাঙালি, আমাদের সংস্কৃতি ও ঐতিহ্য ধারণ করেই সমাজে শান্তি ও সম্প্রীতির পরিবেশ গড়ে তুলতে হবে।”

ডা. সিদ্দিক আরও বলেন, সব ধর্মের মানুষকে সমান মর্যাদা ও নিরাপত্তা দেওয়া আমাদের সামাজিক ও রাজনৈতিক দায়িত্ব। দেশের উন্নয়ন ও অগ্রগতির জন্য পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক অপরিহার্য।

পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, এলাকাবাসী ও দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পূজা কমিটির পক্ষ থেকে ডা. সিদ্দিককে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768