মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

মানিকগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক মোঃ মনির হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬৯২ বার পঠিত

মানিকগঞ্জ জেলার সাংবাদিকদের শীর্ষ সংগঠন মানিকগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নবগঠিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে মানিকগঞ্জ শহরের অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের নবনির্বাচিত সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ আলাউদ্দিন রায়হান এবং সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম (সেন্টু) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন

সাংবাদিকতা একটি পেশা নয়, এটি একটি দায়িত্ব ও অঙ্গীকার। গণমানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে সাংবাদিকরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মানিকগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন নেতৃত্ব এ ধারাকে আরও এগিয়ে নেবে বলে আমরা বিশ্বাস করি।
নবনির্বাচিত সভাপতি মোঃ আলাউদ্দিন রায়হান বলেন,
“সংগঠনের ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে আমরা পেশাগত মানোন্নয়নের জন্য কাজ করব।

সাধারণ সম্পাদক মোঃ সেন্টু বলেন,তরুণ সাংবাদিকদের উন্নয়ন, প্রশিক্ষণ ও সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ইউনিটি কার্যকর ভূমিকা পালন করতে হবে
আমরা সবাইকে নিয়ে একটি সক্রিয়, আধুনিক ও দায়িত্বশীল রিপোর্টার্স ইউনিটি গড়ে তুলতে চাই। সাংবাদিকদের কল্যাণ এবং তথ্যের স্বাধীনতা নিশ্চিত করতে আমরা নিরলসভাবে কাজ করে যাব।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইউনিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
শেষে নতুন কমিটির পক্ষ থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক কে এবং আগত অতিথি ও সদস্যদের ফুল দিয়ে বরণ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768