মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

মানিকগঞ্জ মহাসড়কে বাড়তি নিরাপত্তা: রায় ঘোষণাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

মোঃ সেন্টু সম্পাদক প্রকাশক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬১০ বার পঠিত

মানিকগঞ্জ বাসস্ট্যান্ড ও আশপাশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান জোরদার করা হয়েছে। সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা এবং আলোচিত মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (১৬ নভেম্বর) মাত্র এক ঘণ্টার ব্যবধানে মানিকগঞ্জে চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনার পরবর্তী পরিস্থিতিতে দুই রিকশাচালক আহত হন। ঘটনাটিকে ঘিরে সোমবার সকাল থেকেই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের শুরু থেকেই মহাসড়কে দূরপাল্লার যানবাহনের সংখ্যা স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম দেখা গেছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার করা হয়েছে।

মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আব্দুল্লাহ আল-মামুন জানান,
“আমরা গত কয়েকদিন ধরে মাঠে আছি এবং সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করছি। জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।”

পুলিশের বাড়তি নজরদারির কারণে শহরের বিভিন্ন স্থানে সতর্কতা লক্ষ্য করা গেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো ধরনের অস্থিতিশীলতা বা নাশকতা এড়াতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

সোমবার সারাদিনই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা ও মহাসড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি ছিল বেশ দৃশ্যমান, যা সাধারণ জনমনে নিরাপত্তাবোধ বাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768