মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

ধর্ষকদের বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি, ২৪ ঘণ্টার আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১১২ বার পঠিত
ধর্ষকদের বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল ঢাবি, ২৪ ঘণ্টার আলটিমেটাম
ছবি: সংগৃহীত

ধর্ষকদের বিচারের দাবিতে মধ্যরাতে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে আলটিমেটাম দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের প্রতিবাদে শনিবার মধ্যরাতে রাজু ভাস্কর্যে দুই ঘণ্টা অবস্থান শেষে এ কর্মসূচি ঘোষণা করে হলে ফিরে যান তারা। দেশের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান তারা।

আট বছরের শিশু আসিয়ার ধর্ষণের ঘটনায় রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে রাজু ভাস্কর্যে জড়ো হতে শুরু করেন শিক্ষার্থীরা।

এ সময় ‘এক দুই তিন চার, জাহাঙ্গীর গদি ছাড়’. ‘দফা এক দাবি এক জাহাঙ্গীরের পদত্যাগ’, ‘উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নাইসহ বিভিন্ন স্লোগানে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।

ক্ষোভ প্রকাশ করে এক শিক্ষার্থী বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতাকে দায়ী বলেই মনে করছি আমরা। তার পদত্যাগের দাবিটি খুবই যৌক্তিক বলে মনে করি আমি।

প্রতিবাদ সমাবেশ থেকে ২৪ ঘণ্টার মধ্যে আসিয়ার ধর্ষকদের গ্রেপ্তার এবং বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবি জানান তারা।

সমাবেশ থেকে শিক্ষার্থীরা ধর্ষণবিরোধী মঞ্চ ঘোষণা করার সঙ্গে সঙ্গে রোববার সকল ধর্ষণের বিচারের দাবিতে সন্ধ্যায় এক মশাল মিছিল বের করার ঘোষণা দেন। সেখান থেকে নতুন কর্মসূচি ঘোষণা দেয়ার কথা জানান তারা।

দেশের বিভিন্ন স্থানে ধর্ষণের ঘটনার প্রতিবাদে ‘ধর্ষণবিরোধী মঞ্চ’ নামে একটি ফেসবুক গ্রুপ খুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেখানে আনিকা তাহসিনা নামের এক ছাত্রী লিখেছেন, ‘ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর হিসেবে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যকে ‘‘ধর্ষণবিরোধী মঞ্চ’’ হিসেবে ঘোষণা করেছে শিক্ষার্থীরা। আমরা আর চুপ থাকব না।’

এর আগে গতকাল শনিবার সন্ধ্যা সাতটায় ধর্ষকদের প্রকাশ্য ফাঁসির দাবি জানিয়ে রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা মশাল মিছিল করেন। মিছিলটি রোকেয়া হলের সামনে থেকে শুরু হয়ে ভিসি চত্বর প্রদক্ষিণ করে আবার হলের সামনে ফিরে আসে। সেখানে শিক্ষার্থীরা ধর্ষকদের প্রকাশ্য মৃত্যুদণ্ড কার্যকর ও বিগত বছরগুলোয় যারা ধর্ষণের জড়িত ছিল তাদের বিচার নিশ্চিতের দাবি জানান।

রোকেয়া হলের শিক্ষার্থীদের মিছিলে ‘উই ওয়ান্ট জাস্টিস, হ্যাং দ্য রেপিস্ট’, ‘সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

ধর্ষণের প্রতিবাদে গত রাত সাড়ে আটটার দিকে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে গণতান্ত্রিক ছাত্র সংসদও।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768