বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

গোয়াল ঘরে অগ্নিকাণ্ডে দুটি গরু নিহত, জেলা প্রশাসকের সহযোগিতা।

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ২৮৬ বার পঠিত

মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বোয়ালী গ্রামে-এ অবস্থিত রঞ্জিত মল্লিকের বাড়ির গোয়াল ঘরে আগুন লাগে। এ ঘটনায় তার দুটি মূল্যবান গরু পুড়ি মারা যায়। আজ বৃহস্পতিবার (১৫ই মে) ১১টায় যুগ্ম সচিব ও জেলা প্রশাসক ডঃ মনোয়ার হোসেন মোল্লা ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত ১ টায় বড়বোয়ালী সৈয়দ মল্লিকের ছেলে রঞ্জিত মল্লিকের বাড়িতে গোয়াল ঘরে মশার কয়েলের আগুন থেকে আগুনে সূত্রপাত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় রঞ্জিত মল্লিক ও তার পরিবার গরু দুটিকে উদ্ধার করতে ব্যর্থ হন। আগুন নিয়ন্ত্রণে স্থানীয় গ্রামবাসী প্রচেষ্টা চালালেও গোয়াল ঘর টি সম্পন্ন পুড়ে যায়।

জেলা প্রশাসক,ডক্টর মনোয়ার হোসেন মোল্লা,ঘটনাটি সরজমিনে তদন্তের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তারদের নির্দেশ দেন এবং ক্ষয়ক্ষতির মূল্যায়ন করেন। চাল ডাল লবণ তেল সহ পাঁচ হাজার টাকার মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য প্রদান করেন। মল্লিক কে আর্থিক সহায়তা প্রদান করেন পূর্ণবাসনের জন্য।

এ সময় উপস্থিত ছিলেন শিবালয় উপজেলার নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, সহকারী কমিশনার (ভূমি) রিফাত নুর মৌসুমী, শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামাল সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, “দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। আগুনের কারণ তদন্ত করে দ্রুত প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া হবে”।
তিনি আরো বলেন আমাদের দৈনিক প্রয়োজনীয় রান্নাবান্না কাজে আগুন ব্যবহার করি। অনেক সময় বিদ্যুৎ সংযোগ থেকেও আগুনের সূত্রপাত ঘটে, নিরাপদ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে সকলের সচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানান।

রঞ্জিত মল্লিক বলেন, “গরু দুটি আমার পরিবারের আয়ের প্রধান উৎস ছিল। জেলা প্রশাসকের সহায়তা আমার জন্য আশীর্বাদস্বরূপ”।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768