বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

এইচএসসি পরীক্ষার কেন্দ্রে ১৪৪ ধারা ভঙ্গ: শিবালয়ে ৪ বখাটে গ্রেফতার।

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ৩৯৩ বার পঠিত

শিবালয়, ২৬ জুন ২০২৫ ইংরেজি আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেওয়ায় শিবালয়-১ মহাদেবপুর ইউনিয়ন সরকারি কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ১৪৪ ধারা জারি করা হয়। আজ বেলা ১১.৩০মিনিটে জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার উপস্থিতিতে কলেজের পুকুরপাড়ের উত্তর চালায় আড্ডা দেওয়া অবস্থায় তিন বখাটে ও এক জন কে ১৪৪ ধারা ভঙ্গ করায় মটরবাইক্ সহ যুবককে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের শিবালয় থানায় হেফাজতে নেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে ১৪৪ ধারা ভঙ্গ ও পরীক্ষার শান্তিপূর্ণ পরিবেশ বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে।

এ বিষয়ে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, “গ্রেফতারকৃতদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য ডিসি স্যার সহকারী কমিশনার (ভূমি) শিবালয়কে নির্দেশনা দেবেন। বিকাল ৫টার পর তাদের মুক্তি দেওয়া হবে কি না, তা নির্ভর করবে আইনগত প্রক্রিয়া ও তদন্তের ফলাফলের উপর।

জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা পরীক্ষার্থী ও অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “এইচএসসি পরীক্ষা একটি জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কোনোভাবেই পরীক্ষার শৃঙ্খলা বিঘ্নিত হতে দেব না। যারা আইন ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, এইচএসসি পরীক্ষা ২০২৫-এ শিবালয় উপজেলায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ, আনসার ও ভিডিবি সদস্যদের সমন্বয়ে গঠিত টহল দল সার্বক্ষণিক তদারকি করছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768