বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

মানিকগঞ্জে আওয়ামীলীগের নেতাসহ গ্রেপ্তার ৪

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৪৮২ বার পঠিত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ৪ আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার বিকেলে উপজেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন,উপজেলার হরগজ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের মৃত আলেপ মোল্লার ছেলে ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন বাকা(৪৬),সাটুরিয়া ইউনিয়নের উত্তর কাওন্নারা গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক(৪৫),উপজেলার সাটুরিয়া ইউনিয়নের চামুটিয়া গ্রামের মৃত তোলা মাষ্টার ছেলে ও আওয়ামী লীগ নেতা মো: হেলাল উদ্দিন (৪৮) ও কাওন্নরা গ্রামের আছর উদ্দিন ছেলে রাব্বি মিয়া(২৩)।

থানা সূত্রে জানা যায়,সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। মামলায় ১০ জনের নাম উল্লেখ করে ও ৬০/৭০ জন অজ্ঞাত আসামি করা হয়েছে।

সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিনুল ইসলাম জানান, মামলায় সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। আজ সন্ধ্যায় তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768