বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

উখিয়ায় ইউপি সদস্যের গলা কাটা মরদেহ উদ্ধার

এমসি নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ১০৯ বার পঠিত

এমসি নিউজ ডেস্ক

কক্সবাজার উখিয়ায় কামাল উদ্দিন (৪৭) নামে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও আওয়ামী লীগ নেতার গলা কাটা মরদেহ নদী থেকে উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে উখিয়ার মনখালীতে এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। গতকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন। নিহত কামাল উদ্দিন উখিয়া ১নং জালিয়াপালং ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য। পুলিশ জানান, দুর্বৃত্তরা হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দেন।

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইউপি সদস্য কামাল উদ্দিনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে কে বা, কারা হত্যা করেছে এই সম্পর্কে কোনো কিছু জানা যায়নি। তার মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768