বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

মানিকগঞ্জে কিশোরের রহস্যজনক মৃত্যু।

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৯২ বার পঠিত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তিল্লী মতিনমোড় এলাকার একটি ডেকোরেটর

ব্যবসায়ী দোকান থেকে সুজন মিয়া (১৩) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। কিশোরটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন থাকায় তার মৃত্যুকে রহস্যজনক বলে মনে করছেন স্থানীয়রা।

সোমবার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানা অফিসার ইনচার্জ(ওসি) মো: শাহিনুল ইসলাম।

নিহত সুজন মিয়া সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়ন বিলতালুক ছাপরাপাড়া গ্রামের বিষু মিয়ার ছেলে।

সুজন মিয়ার পিতা বিষু মিয়া জানান,
আমার ছেলে দুই মাস আগে রাগ করে বাড়ী থেকে এসেছে। পরে খবর পেলাম
তিল্লী মতিনমোড় এলাকার শাকিব মিয়ার ডেকোরেটর ব্যবসায়ীর দোকানে কাজ করে। আমি একাধিক বার ছেলেকে নিতে এসেছি। আমার সাথে যায়নি। সোমবার সকালে খবর পেয়েছি আমার ছেলের মৃত্যু হয়েছে। আমার ছেলের স্বাভাবিক মৃত্যু হয়নি তাকে হত্যা করা হয়েছে।
ডেকোরেটর ব্যাবসায়ী মো: সাকিব মিয়া জানান,গত তিন দিন আগে আমার দোকানে মো: সুজন মিয়া কাজে আসে।
গতকাল পাশের গ্রামের একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে আসার পর থেকে একাধিকবার পাতলা পায়খানা ও বমি করে সুজন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে আমার ছোট মেয়ে আমাকে জানান সুজন কাকার পিঠে ঘা হয়েছে। সুজন আমাকে জানান ভ্যান গাড়ী থেকে পড়ে গিয়ে ব্যাথা পেয়েছি। পরে ডাক্তারের কাছে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। তারপর দোকান ঘরে শুয়ে থাকে। আজ সকালে পাশের দোকানদার আমাকে খবর দেয় তোর দোকানের কর্মচারী সুজন মারা গেছে।

সদর থানার উপ-পরিদর্শক (এস আই) মো: সুলতান হোসেন বলেন,ঘটনাস্থলে এসে লাশের সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ জেলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বলতে পারব কীভাবে তার মুত্যু হয়েছে।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো: শাহিনুল ইসলাম বলেন,এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768