বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

মানিকগঞ্জের ২১ জন সংস্কৃতিকর্মী পেলেন আর্থিক অনুদান।

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৩৯৬ বার পঠিত

মানিকগঞ্জ, ১৭ জুলাই ২০২৫ (বাসস) গতকাল ১৭ জুলাই মানিকগঞ্জ জেলার ২১ জন গুণী সংস্কৃতিকর্মী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক অনুদান পেয়েছেন। গতকাল রোজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের হাতে চেক তুলে দেওয়া হয়। মানিকগঞ্জ জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় এই আয়োজনটি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। তিনি বলেন,এই অনুদান শুধু আর্থিক সহায়তা নয়, বরং সংস্কৃতিকর্মীদের প্রতি সম্মান ও মর্যাদার প্রতীক। তাদের নিরলস পরিশ্রমে জেলার সাংস্কৃতিক কর্মকাণ্ড সমৃদ্ধ হচ্ছে, যা সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেলা কালচারাল অফিসার মোকলেসা হিলারির সভাপতিত্বে অনুষ্ঠিত এই চেক বিতরণ অনুষ্ঠানে জেলার বিভিন্ন অঞ্চলের নাট্যকার, সঙ্গীতশিল্পী, নৃত্যশিল্পী ও চিত্রশিল্পীরা অংশগ্রহণ করেন।

সংস্কৃতিকর্মীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সরকারের এই সহায়তা তাদের কাজে নতুন প্রেরণা যোগাবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সংস্কৃতি চর্চা ও বিকাশে ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।

এই আয়োজনের মাধ্যমে মানিকগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে নতুন গতি সঞ্চারের প্রত্যাশা প্রকাশ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768