মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

মানিকগঞ্জ সদর থানার ওসি এস এম আমান উল্লাহ শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত।

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৪০৫ বার পঠিত

মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়েছেন মানিকগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ এস এম আমান উল্লাহ। পেশাদারিত্ব, নিষ্ঠা ও অপরাধ দমনে অসাধারণ ভূমিকার জন্য তাকে এই সম্মাননা প্রদান করা হয়।

গত ২০ জুলাই, রোববার, মানিকগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়। জেলা পুলিশ সুপার মোছাঃ ইয়াসমিন খাতুন তার হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট তুলে দেন।

ওসি এস এম আমান উল্লাহ তার দায়িত্ব পালনে আন্তরিকতা, আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান, অপরাধ নিয়ন্ত্রণ ও জনসেবায় অনন্য ভূমিকার জন্য এই স্বীকৃতি অর্জন করেছেন। তার এই সাফল্য জেলার পুলিশ বাহিনীকে আরও বেশি উদ্যমে কাজ করতে অনুপ্রাণিত করবে বলে উপস্থিত কর্মকর্তারা মন্তব্য করেন।

এ সময় অনুষ্ঠানে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমতিয়াজ মাহবুব, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ সালাউদ্দিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুরস্কারপ্রাপ্ত ওসি আমান উল্লাহ তার এই সাফল্যের জন্য সহকর্মী ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতাকে কৃতজ্ঞচিত্তে স্বীকার করেন এবং ভবিষ্যতেও দায়িত্ব পালনে আরও বেশি আত্মনিয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768