মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

মানিকগঞ্জের সাটুরিয়ায় মৃত ভিক্ষুকের শেষ ইচ্ছা পূরণ করলেন গ্রামবাসী।

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৩৯৬ বার পঠিত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার চামারখাই গ্রামের মৃত ভিক্ষুক আমিলা বেগমের শেষ ইচ্ছা পূরণ করেছেন স্থানীয় গ্রামবাসী ও আত্মীয়স্বজন। তার মৃত্যুর পর তার নামে দোয়া মাহফিলের আয়োজন করা হয়, যা ছিল আমিলা বেগমের শেষ আকাঙ্ক্ষা।

গতকাল সোমবার (২২ জুলাই) সাটুরিয়া উপজেলার আইরমারা গ্রামে আমিলা বেগমের নাতি মোঃ জসিম উদ্দিনের বাড়িতে জোহরের নামাজের পর এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়স্বজন ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করে আমিলা বেগমের আত্মার মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, আমিলা বেগম তার জীবদ্দশায় গ্রামবাসীর কাছে অনুরোধ করে যান যেন তার মৃত্যুর পর তার নামে দোয়ার আয়োজন করা হয়। তার এই শেষ ইচ্ছাকে শ্রদ্ধা জানিয়ে গ্রামবাসী এ উদ্যোগ নেয়।

এদিকে, আমিলা বেগমের রেখে যাওয়া ৮০ হাজার টাকার একটি অংশ আত্মসাৎ হওয়ার পর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হলে প্রশাসনের সহযোগিতায় ৬০ হাজার টাকা উদ্ধার করা সম্ভব হয়। স্থানীয় চামারখাই কৃষি সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেনের মধ্যস্থতায় এই টাকা ফেরত দিয়ে বিষয়টি নিষ্পত্তি করা হয়।

আমিলা বেগমের নাতি মোঃ জসিম উদ্দিন বলেন,”আমার দাদীর শেষ ইচ্ছা পূরণ করতে পেরে আমরা সত্যিই আনন্দিত।
আমরা সবাই তার আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

এই ঘটনায় গ্রাম্য সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে, যা সামাজিক সম্প্রীতি ও মানবিকতার উজ্জ্বল উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768