মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

কেমিক্যালমুক্ত খাদ্য উৎপাদনে ব্র্যাক মানিকগঞ্জ জেলার প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত।

মোঃ আবুল কালাম আজাদ (সেন্টু)
  • আপডেট টাইম : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৩৪ বার পঠিত

আজ ১৪ ই সেপ্টেম্বর ২০২৫ ইং রোজ রবিবার ব্র্যাক মানিকগঞ্জ জেলার  বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষিত বেকার যুবক তৃণমূল ও কৃষক কৃষাণীদের কে নিয়ে বালিয়াখোড়া ইউনিয়নের কাউটিয়া গ্রামে প্রাণ বৈচিত্র খামার ও প্রাকৃতিক কৃষি কেন্দ্রের সমন্বয়ে জৈব কৃষি ও অর্গানিক ফার্মিং বিষয়ে সমাপনী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাক ডিভিশনাল অফিস গুলশানের আঞ্চলিক ব্যবস্থাপক সায়মা সাদিয়া। প্রশিক্ষক হিসেবে দেলোয়ার জাহান (সমন্বয়কারী, প্রাকৃতিক কৃষি), মোঃ ইফতেখার আলী (পরিচালক, প্রাকৃতিক কৃষি কেন্দ্র), প্রদীপ কুমার মল্লিক, রিজওনাল ম্যানেজার (ব্র্যাক আঞ্চলিক কার্যালয়, সাভার) এবং মোঃ সামসুল আলম চৌধুরী এরিয়া ম্যানেজার (ব্র্যাক মানিকগঞ্জ,সদর) বক্তব্য রাখেন।

প্রশিক্ষণে কেমিক্যালমুক্ত শাকসবজি, ফলমূল, মৎস্য ও খাদ্য উৎপাদনের গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকেরা জানান, প্রশিক্ষণার্থীরা নিজেদের জমিতে নিরাপদ খাদ্য উৎপাদনের মাধ্যমে উদ্যোক্তা হয়ে উঠবেন এবং এতে একদিকে যেমন সুস্বাস্থ্য নিশ্চিত হবে, অন্যদিকে বেকারত্ব দূরীকরণে সহায়ক ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768