মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

মানিকগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটি ঘোষণা সভাপতি রায়হান, সাধারণ সম্পাদক মোঃ সেন্টু

প্রতিনিধি: মোঃ মনির হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
  • ৬১০ বার পঠিত

মানিকগঞ্জ জেলার সাংবাদিকদের শীর্ষ সংগঠন মানিকগঞ্জ জেলা রিপোর্টার্স ইউনিটির আগামী এক বছরের জন্য ২০২৬ সালের ৩১ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত বুধবার বিকেলে সংগঠনের সাংগঠনিক অস্থায়ী কার্যালয়ে এক সাধারণ সভায়, সংগঠনের আইন উপদেষ্টা এডভোকেট বজলুর রহমান (ভিপি বজলু) নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করেন।

ঘোষিত কমিটিতে দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক ও প্রকাশক সিনিয়র সাংবাদিক মোঃ আলাউদ্দিন রায়হান সভাপতি এবং বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) ‘প্রযুক্তি ও উৎপাদন’ প্রামাণ্য অনুষ্ঠানের সমন্বয়কারী, বেসরকারি টেলিভিশন এটিএন বাংলার “লোকজ বাংলা” অনুষ্ঠানের পরিচালক ও উপস্থাপক, জাতীয় দৈনিক হাইলাইটস পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ও মানিকগঞ্জ ক্রাইম নিউজ বিডি ২৪ ডট কমের সম্পাদক ও প্রকাশক  মোঃ সেন্টু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও কমিটিতে দৈনিক জাতীয় খবর পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক মনিরুল ইসলাম পলাশ সিনিয়র সহ-সভাপতি পদে দায়িত্ব পেয়েছেন।
নতুন কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অভিজ্ঞ ও নবীন সাংবাদিকদের সমন্বয়ে এক প্রাণবন্ত দল গঠিত হয়েছে।

কমিটি গঠনের পর সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন,

“সংগঠনের ঐক্য, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং জেলা পর্যায়ে গণমাধ্যমের মর্যাদা ও স্বাধীনতা রক্ষাই হবে আমাদের মূল লক্ষ্য। সকল সদস্যদের সহযোগিতায় আমরা একটি কার্যকর ও ইতিবাচক রিপোর্টার্স ইউনিটি গড়ে তুলব।”

সভায় জেলা ও উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং নতুন নেতৃত্বকে অভিনন্দন জানান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768