মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

কমেছে মুরগি ডিমের দাম, সবজি মাছ মুদিপণ্যে বাড়তি চাপ

সম্পাদক প্রকাশক মোঃ সেন্টু
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ৩৯৩ বার পঠিত

সপ্তাহের ব্যবধানে কমেছে ব্রয়লার, লেয়ার ও দেশি মুরগির দাম; একই সঙ্গে ডিমের ডজনপ্রতি ১০ টাকা কমেছে। তবে সবজি, মাছ ও মুদিপণ্যের বাজারে রয়ে গেছে বাড়তি চাপ।

মানিকগঞ্জের শিবালয়ের বরংগাইল হাট কাঁচাবাজার ঘুরে জানা গেছে, ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৫৫–১৬০ টাকা, লেয়ার ৩০০–৩৪০ টাকা এবং দেশি মুরগি ৫৫০ টাকা কেজি দরে। লাল ডিম ডজন ১২০ টাকা, সাদা ডিম ১১০–১১৫ টাকা। ব্যবসায়ীদের দাবি, আবহাওয়ার পরিবর্তনজনিত রোগবালাইয়ের কারণে খামারিরা কম দামে মুরগি বেচায় পাইকারি বাজারে দাম কমেছে।

অন্যদিকে সরবরাহ কমে যাওয়ায় সবজির দাম বেড়েছে। টমেটো ১২০–১৪০ টাকা, ফুলকপি ৮০ টাকা, বাঁধাকপি ৭০ টাকা, বেগুন ৮০–১২০ টাকা দরে বিক্রি হয়েছে। ব্যবসায়ীরা জানান, আড়তে দাম বাড়ায় প্রায় সব সবজিতেই ২০ টাকার মতো বৃদ্ধি পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768