মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

প্রচারণা সভা ও উঠান বৈঠক মাঠে ব্যস্ত সময় পার করছেন মোঃ আতাউর রহমান আতা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৬৬৬ বার পঠিত

মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জমে উঠেছে প্রচারণার উত্তাপ। সেই ধারাবাহিকতায় জাগির ইউনিয়নের বাইচাইল এলাকায় অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত উঠান বৈঠক ও প্রচারণা সভা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মোঃ আতাউর রহমান আতা,সদস্য, আহ্বায়ক কমিটি, মানিকগঞ্জ জেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি, মানিকগঞ্জ জেলা বিএনপি সাবেক উপজেলা চেয়ারম্যান, মানিকগঞ্জ সদর সভাপতি, উপজেলা পরিষদ ফাউন্ডেশন অফ বাংলাদেশ বিএনপির মনোনয়ন প্রত্যাশী, মানিকগঞ্জ সদর সাটুরিয়া সংসদীয় আসন

বক্তব্যে তিনি বলেন,
মানুষের অধিকার, গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নের ধারাবাহিকতা ফিরিয়ে আনাই আমার লক্ষ্য। জনগণই আমার শক্তি, তাদের ভালোবাসা ও প্রত্যাশা নিয়ে আমি আগামী দিনের পথে হাঁটছি।

বাইচাইলের সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম, নারী ভোটারসহ নানা শ্রেণি-পেশার মানুষ এ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন। তারা এলাকার দীর্ঘদিনের অবহেলা, রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়ন নিয়ে বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন।

আতাউর রহমান আতা প্রতিটি বক্তব্য মনোযোগ দিয়ে শুনে প্রতিশ্রুতি দেন
“মানিকগঞ্জ সদর ও সাটুরিয়াকে একটি আধুনিক, উন্নত, নিরাপদ ও সেবামুখী অঞ্চল হিসেবে গড়ে তুলতে আমি কাজ করব। জনগণের উন্নয়নের বিষয়েই আমার সব প্রতিশ্রুতি।

সভায় বক্তারা বলেন, বিএনপির অভিজ্ঞ এই নেতার হাতে এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার সুরক্ষিত থাকবে।

স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত এ প্রচারণা সভা নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা যোগ করেছে। দিন দিন জনপ্রিয়তা বাড়ছে মোঃ আতাউর রহমান আতা এমনটাও মন্তব্য করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768