মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

সাটুরিয়ায় নির্মাণশ্রমিক নুরুল ইসলামের করুণ বিদ্যুৎস্পর্শে মৃত্যু।

মোঃ (সেন্টু)
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় নির্মাণ কাজের সময় বিদ্যুৎস্পর্শে মোঃ নুরুল ইসলাম (৪৫) নামে এক নির্মাণশ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ ডিসেম্বর) বেলা সাড়ে বারোটার দিকে সাভার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

মৃত নুরুল ইসলাম সাভার গ্রামের ফয়েজ উদ্দিনের ছেলে। ঘটনাস্থল ও সহকর্মীদের বর্ণনায় জানা যায়, কাজ করার সময় তিনি ছাদের এক পাশে ঝুঁকি সামলাতে গিয়ে পাশেই টানানো মেইন বিদ্যুতের তারের সংস্পর্শে আসেন। মুহূর্তেই বিদ্যুৎস্পর্শ হয়ে তিনি ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন।

তাৎক্ষণিক তাকে সহকর্মীরা উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর নুরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

দীর্ঘদিন ধরে নির্মাণশিল্পে শ্রমিক হিসেবে কাজ করা নুরুল ইসলাম ছিলেন সহকর্মীদের কাছে পরিশ্রমী, হাসিখুশি ও দায়িত্ববান একজন মানুষ। তার হঠাৎ মৃত্যুতে পরিবার-সহকর্মী ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

এ বিষয়ে সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন জানান,খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত এ ঘটনার বিষয়ে কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেননি।

হঠাৎ বিদায় নেওয়া নুরুল ইসলামের মৃত্যু যেন আরেকটি নির্মাণস্থলের অরক্ষিত পরিবেশের নির্মম বাস্তবতাকেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে যায় যেখানে এক মুহূর্তেই বদলে যায় একটি পরিবারের হাসি-খুশির জীবন, থেমে যায় এক পরিশ্রমী মানুষের পথচলা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768