মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

মানিকগঞ্জে হেফাজতে ইসলামের শানে তাওহীদ সম্মেলন অনুষ্ঠিত

মোঃ (সেন্টু)
  • আপডেট টাইম : শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫২ বার পঠিত

আবুল সরকারের সর্বোচ্চ শাস্তির দাবিতে আলেমদের ৫ দফা প্রস্তাবনা মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে আজ শনিবার (০৬ ডিসেম্বর ২০২৫) হেফাজতে ইসলাম মানিকগঞ্জ-এর আয়োজনে অনুষ্ঠিত হলো “শানে তাওহীদ সম্মেলন”। আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের শীর্ষ আলেম-ওলামাদের ঐক্যবদ্ধ বক্তব্যে পুরো মাঠ মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শায়খ সাজিদুর রহমান হাফিজাহুল্লাহ। তিনি তার বক্তব্যে বলেন,
“তাওহীদ ও আকীদার বিরুদ্ধে কেউ অবমাননা করলে তা শুধু ধর্মীয় মূল্যবোধের অবমাননাই নয়-এটি দেশের শান্তি-শৃঙ্খলা নষ্টের অপচেষ্টা।
ইসলামের বিরুদ্ধে বিভ্রান্তিকর বক্তব্য প্রদানকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

সমাবেশের সভাপতি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মানিকগঞ্জ জেলা আমীর মুফতি শাহ মোহাম্মদ সাঈদ নুর দাঃ বাঃ।
তিনি বলেন,ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার ঘটনা বারবার ঘটছে। আমরা সংঘাত চাই না-আমরা ন্যায় বিচার চাই।
এ জন্য আমাদের ৫ দফা দাবির বাস্তবায়ন জরুরি।

১. আবুল সরকারের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা সহ
৫ দফা দাবি তুলে ধরেন দেশের শীর্ষ আলেমগণ

সম্মেলনে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মানিকগঞ্জ জেলার সম্মানিত নেতৃবৃন্দ হাজারো মুসল্লি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ উপায়ে দাবি আদায়ের প্রত্যয় ব্যক্ত করেন এবং দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান।

আয়োজকরা জানান, ইসলাম ও তাওহীদের সম্মান রক্ষায় এ ধরনের সম্মেলন ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সমাবেশ শান্তিপূর্ণভাবে দোয়া-মোনাজাতের মাধ্যমে শেষ হয়

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768