মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

মহান বিজয় দিবসে মানিকগঞ্জে জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি, শহীদদের আদর্শে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয়।

মোঃ (সেন্টু)
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
  • ৪৫৪ বার পঠিত

মহান বিজয় দিবস উপলক্ষে মানিকগঞ্জ জেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন নেত্রী আফরোজা খান রিতা’র নেতৃত্বে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মানিকগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয়।
এ সময় মানিকগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বীর শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের জাতীয় জীবনের সর্বোচ্চ গৌরব। তাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার প্রেরণা যোগায়। শহীদদের আদর্শ ধারণ করেই একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বক্তারা আরও বলেন,জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

মহান বিজয় দিবসে সকল বীর শহীদের প্রতি মানিকগঞ্জ জেলা বিএনপির পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768