মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এলেন যারা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১১০ বার পঠিত
নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এলেন যারা
ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আত্মপ্রকাশ হচ্ছে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’। গণঅভ্যুত্থানের নায়কদের সামনে রেখে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রথম সমাবেশে উপস্থিত থাকছেন অন্যান্য রাজনৈতিক দলের আমন্ত্রিত নেতারাও।

শুক্রবার বিকেল ৩টায় সংসদ ভবনের সামনে মানিকমিয়া এভিনিউয়ে বানানো মঞ্চে এই অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলেও বিকেল পৌনে ৪টার সময়ও তা শুরু হয়নি। তবে আমন্ত্রিত অতিথিরা ইতোমধ্যে সভাস্থলে আসতে শুরু করেছেন।

মঞ্চের সামনেই রাজনৈতিক নেতা, কূটনীতিক ও আমন্ত্রিত অতিথিদের আসন সাজানো রয়েছে। এরপরেই শহীদ পরিবার, জুলাই যোদ্ধা পরিবারের জন্য আসন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল ইতোমধ্যে সভাস্থলে এসেছেন।

ইসলামী ঐক্য জোটের সহ-সভাপতি মাওলানা জসিম উদ্দিন ও মহাসচিব সাখাওয়াত হোসেন রাজি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আশরাফ আলী আকন্দ, খেলাফত মজলিসের আহমদ আব্দুল কাদের, হেফাজতে ইসলামের নায়েবে আমির আহমেদ আলী কাশেমী এবং এবি পার্টির মো. দিদারুল আলমও উপস্থিত হয়েছেন।

সভাস্থলে এসেছেন লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির সাহাদাত হোসেন সেলিম, বিকল্পধারা বাংলাদেশের নির্বাহী সভাপতি আব্দুল মান্নান, মহাসচিব শাহ আহমেদ বাদল এবং নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। কূটনীতিবিদদের মধ্যে পাকিস্তান হাই কমিশনের কাউন্সেলর কামরান ধাঙ্গালও এসেছেন।

নতুন দলের নেতাদের মধ্যে আব্দুল হান্নান মাসুদ, নুসরাত তাবাসসুম, আরিফুল ইসলাম আদিব বৃহস্পতিবার সন্ধ্যায় যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার কাছেও আমন্ত্রণপত্র পৌঁছে দিয়েছিলেন।

হান্নান মাসউদ তখন সাংবাদিকদের বলেন, আমরা শহীদ পরিবারকে দাওয়াত করেছি, আহতদেরকে দাওয়াত করেছি, পাশাপাশি উপদেষ্টাদেরকে দাওয়াত করছি এবং ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের সঙ্গে ছিল এমন সব রাজনৈতিক দলকে আমরা দাওয়াত করেছি। সুশীল সমাজ, বিদেশি বন্ধু এবং কূটনীতিকদের আমরা দাওয়াত করেছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768