মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় এখন আর এক্সিস্ট করে না: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১২৪ বার পঠিত
বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় এখন আর এক্সিস্ট করে না: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় এখন আর এক্সিস্ট করে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (৭ মার্চ) বিকেলে রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এখন আর আগের জায়গায় নেই। সেখান থেকে একটি ছাত্র সংগঠন তৈরি হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি রাজনৈতিক দল তৈরি হয়েছে বলে বৈষম্যবিরোধী বা সমন্বয়ক বলে যে পরিচয়টা এখন আর এক্সিস্ট করে না সেই অর্থে। ফলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ থাকবে যদি কেউ বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করে অপকর্ম করে তাহলে তারা তাদের আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির অন্যান্য নেতারা।

এদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ফেসবুক পেজে এক পোস্টে বলা হয়েছে, আজকে থেকে আর বৈষম্যবিরোধী বা সমন্বয়ক পরিচয় ব্যবহার করা যাবে না। ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর যে অর্গানোগ্রাম আছে সেইটা চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন স্বতন্ত্রভাবে রান করতে পারবে। কারণ ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর ব্যানার বিলুপ্ত করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768