বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

পল্লবী থানায় ঢুকে যুবকের অতর্কিত হামলা, ওসিসহ আহত ৩

প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫
  • ১৩৩ বার পঠিত
পল্লবী থানায় ঢুকে যুবকের অতর্কিত হামলা, ওসিসহ আহত ৩
ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী থানায় ঢুকে অতর্কিত হামলা চালিয়েছে আব্দুর রাজ্জাক ফাহিম নামে এক যুবক। এ ঘটনায় থানার ওসি নজরুল ইসলামসহ পুলিশের তিন কর্মকর্তা আহত হয়েছেন। পরবর্তীতে হামলাকারী ফাহিমসহ চার যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ মার্চ) দিবাগত রাত পৌনে দুইটার দিকে পল্লবী থানা ডিউটি অফিসারের রুমে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- পল্লবী থানার ওসি নজরুল ইসলাম, সেকেন্ড অফিসার শরিফুল ইসলাম ও এএসআই (সশস্ত্র) মো. নাসির।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, রাত দুইটার কিছু আগে এক যুবক থানায় এসে বলে এই এলাকায় একটি মার্ডার হয়েছে তা পুলিশ জানে কিনা। উত্তরে তিনি বলেন, এমন ঘটনা তার জানা নেই। পুলিশ এটাকে নিয়ে লুকোচুরি করছে উল্লেখ করে যুবকটি জানায় ডিউটি অফিসার এ ঘটনা জানে।

ওসি আরও জানান, পরবর্তীতে ওই যুবককে নিয়ে ডিউটি অফিসারের রুমে যান তিনি। একপর্যায়ে তার পরিচয় জানতে চাইলে যুবকটি তাকে মারধর শুরু করে। এএসআই নাসির ঠেকাতে আসলে তার একটি আঙ্গুল ভেঙে দেয় ওই যুবক। সেকেন্ড অফিসার আসলে তার কপালে ঘুসি মেরে কপাল ফুলিয়ে দেয় সে। পরে তাকে আটক করা হয়।

তিনি জানান, আটকের পর ওই যুবক জানায় বাইরে একটি গাড়িতে আরও তিনজন রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করলে জানায় গাজীপুর থেকে ঘুরতে এসেছে তারা। পরবর্তীতে ওই তিনজনকেও থানায় আনা হয়। হামলাকারী ফাহিমের বাড়ি গাজীপুরে। তাকে দেখে সামান্য ভারসাম্যহীন মনে হয়েছে।

ওসি নজরুল ইসলাম আরও জানান, আহত অবস্থায় এএসআই নাসিরকে কুর্মিটোলা হাসপাতালে নেয়া হলে এক্সরে করে দেখা যায় তার আঙ্গুলটি ভেঙে গেছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768