বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

‘একাত্তরের স্বাধীনতা রক্ষা করতেই চব্বিশের গণঅভ্যুত্থান’

প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৩২ বার পঠিত
‘একাত্তরের স্বাধীনতা রক্ষা করতেই চব্বিশের গণঅভ্যুত্থান’
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, একাত্তরে অর্জিত স্বাধীনতা রক্ষা করতেই চব্বিশের অভ্যুত্থান হয়েছে।

আসিফ মাহমুদ বলেন, একাত্তরে দেশকে জন্ম দিয়েছে, আমরা স্বাধীনতা অর্জন করেছি। রক্তক্ষয়ী স্বাধীনতা। কিন্তু বিগত ১৬ বছরে স্বাধীনতার যে কনসেপ্ট সেটাকে নষ্ট করে দিয়ে গেছে। আমরা মনে করি দেশের প্রত্যেকটা নাগরিক যতক্ষণ না মনে করবে সে স্বাধীন, তার বাক স্বাধীনতা আছে, তার ফ্রিডম অব এক্সপ্রেশন আছে, ততক্ষণ পর্যন্ত ভূখণ্ড স্বাধীন হয়ে কোনো লাভ নেই। আমরা মনে করি ২৪ সেই স্বাধীনতাকে রক্ষা করেছে।

বুধবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, চব্বিশে আবারও একটি রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ৭১ এ অর্জিত স্বাধীনতাকে আমরা রক্ষা করার যে অন্যতম লড়াই তার অন্যতম ধাপ হচ্ছে চব্বিশ। এই স্বাধীনতা সামনের দিনগুলোতেও বাংলাদেশে থাকবে। আর কখনোই একটি স্বাধীন ভূখণ্ডে এ দেশের মানুষ পরাধীন বোধ করবে না।

এ সময় পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্য হতে হবে। তিনি দলীয় স্বার্থের ঊর্ধ্বে ওঠার আহ্বান জানান।

তিনি বলেন, যেসব বিষয়ে জনগণ সংস্কার চান, সেসব বিষয়ে ঐকমত্য না হওয়ার কোনো সুযোগ নেই। এছাড়া, জুলাই-আগস্টের হত্যার কিছু বিচারের রায় সম্পন্ন করতে চায় সরকার।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768