বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
তিন দিনব্যাপী নানা আয়োজনে বরংগাইল গোপাল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের বার্ষিক মিলাদ মাহফিল সম্পন্ন। নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ রিটার্নিং কর্মকর্তাদের অবিলম্বে অব্যাহতির দাবি গুম সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরলো কমিশন সুপ্রিম কোর্ট নিয়ে অসত্য সংবাদ প্রকাশ করলে আদালত অবমাননার দায় নিতে হবে একইদিনে সংসদ নির্বাচন ও গণভোটের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করে রিট মানিকগঞ্জে মনোনয়ন যাচাই ঘিরে স্বতন্ত্র প্রার্থীর হেনস্তার অভিযোগ, তদন্তের আশ্বাস। শিবালয়ে শীতার্ত ও প্রতিবন্ধীদের মাঝে BHRC এর শীতবস্ত্র বিতরণ জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ নতুন বইয়ে উচ্ছ্বাস প্রাথমিকের শিশুদের, অপেক্ষায় মাধ্যমিক শিক্ষার্থীরা স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব ফ্রিজ করার নির্দেশ

গাজার তিন স্কুলে ইসরায়েলি হামলা,১৮ শিশুসহ নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

গাজার তুহফা এলাকায় তিনটি স্কুলে ইসরায়েলি হামলায় ১৮ শিশুসহ অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এসব হামলায় শতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন, জানায় স্থানীয় কর্মকর্তারা। হামলাগুলো বৃহস্পতিবার ঘটেছে বলে জানা গেছে।

গাজা সরকারের গণমাধ্যম কার্যালয় জানিয়েছে, দার আল-আরকাম স্কুলে হামলায় ১৮ শিশুসহ ২৯ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হন। এটি ছিল একটি আশ্রয়কেন্দ্র। স্কুলটিতে অন্তত চারটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে।

আরও চারজন নিহত হন ফাহাদ স্কুলে হামলার ঘটনায়। এই স্কুলটি তুহফা এলাকায় অবস্থিত এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল।

তুহফা এলাকায় হামলার শিকার আরেকটি স্কুল ছিল শাবান আলরাইয়েস স্কুল। তবে ওই স্কুলে কতজন হতাহত হয়েছেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

ইসরায়েলি বাহিনী জানিয়েছে, তারা গাজার সিটিতে হামাসের একটি ‘কমান্ড সেন্টারে’ হামলা চালিয়েছে, তবে তারা স্পষ্ট করেনি যে, এই স্কুলগুলোর সঙ্গে ওই হামলার কোনো সম্পর্ক ছিল কি না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Registration number-p-35768